বিষয় :

চলচ্চিত্র পরিচালকের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


৮ এপ্রিল, ২০২৪ ২:১০ : পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঢালিউডকে চাঙা করতে এলো ‘ভাইরাল বেবি’!
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মধুসূদন দাস বলেন, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে ওই হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএসপি মধুসূদন দাস জানান, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। আজ দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে উঠেন সামিয়া।

বিকেলে হোটেলের বয়কে ইফতারি আনতে পাঠান তিনি। ইফতারির সময় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটস্থলে গিয়ে হোটেলের রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এসএস

0Shares

আরো সংবাদ