সকালেরসময় ডেস্ক :: ২০১৮ সালের ১৯ জানুয়ারি দুটি নতুন ফোন বাজারে আনছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
এই ফোন দুটির মধ্যে রয়েছে বহুল আলোচিত নকিয়া ৯ এবং ইতোমধ্যে বাজারে আসা নকিয়া ৮ এর নতুন সংস্করণ।
এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নকিয়া ৯ ফোনটিতে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চি ১৮:৯ অনুপাতের কোয়াড এইচডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ও ডুয়াল ক্যামেরা।
নকিয়া ৮ এর নতুন সংস্করণেও ১৮:৯ অনুপাতের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ নাও থাকতে পারে।
তবে দুটি ফোন থেকে হেডফোন জ্যাক বাদ পড়তে পারে। ফোন দুটি আইপি৬৭ পানি ও ধুলা নিরোধী করে তৈরি করা হবে।
নকিয়া ৮ এর নতুন সংস্করণের মাধ্যমে ধরে নেয়া যেতে পারে আগামী বছর নকিয়া ২, ৩, ৫ ও ৬ মডেলগুলোর নতুন সংস্করণ বাজারে আসতে পারে।