বিষয় :

১৬ এপ্রিল পর্যন্ত তৃতীয় দফায় বাড়ল হজ নিবন্ধনের সময়


৮ এপ্রিল, ২০২০ ৪:০৫ : অপরাহ্ণ

তৃতীয় দফায় বাড়ানো হলো নিবন্ধনের সময়। হজযাত্রী নিবন্ধন কার্যক্রমের সময় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।এর আগে, করোনাভাইরাসের কারণে হজ গমনেচ্ছুদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধনের সময় দ্বিতীয় দফায় ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে করোনার কারণে সব কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এ সময় ফের বাড়ানো হলো।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ২০২০ সালে হজযাত্রী পাঠানোর লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ