বিষয় :

ইফতার ও সেহরির সময়সূচি প্রকাশ


২১ মার্চ, ২০২১ ৩:২৩ : অপরাহ্ণ

আগামী ১৪ এপ্রিল রোজা শুরু হতে পারে ধরে নিয়ে এবারের সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।

গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করে। এই সময়সূচি রোববার গণমাধ্যমে পাঠিয়েছে ফাউন্ডেশন।

দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

এসএস

0Shares

আরো সংবাদ