সমকালেরসময় ডেস্ক :: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে একমাস চিকিত্সাধীন থাকার পর আজ মঙ্গলবার সকালে মারা গেছেন এই সংসদ সদস্য।
গত ১৮ নভেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজা সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।