সকালেরসময় রিপোর্ট:: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন উন্নত চিকিৎসা ও নিয়মিত শারীরিক চেকআপের জন্য আগামী ২০ জানুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি স্ত্রী হামিদা হোসেনসহ তিনি সিঙ্গাপুর যাবেন। শারীরিক চেকআপ করিয়ে ২৫ জানুয়ারি পুনরায় তার দেশে ফেরার কথা রয়েছে।
গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান,ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা নিয়মিত চেকআপের জন্য প্রতিমাসে সিঙ্গাপুর যান । একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় দুই মাস তিনি শারীরিক চেকআপ করাতে যেতে পারেননি। শিগগিরই তিনি সিঙ্গাপুর যেতে পারেন। তবে সঠিক তারিখ বলতে পারছি না।