বিষয় :

রোহিঙ্গা সমাধানে সিঙ্গাপুরের ভূমিকা চান প্রধানমন্ত্রী


১২ মার্চ, ২০১৮ ২:১৩ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে মিয়ানমারের উপর চাপ দিতে সিঙ্গাপুরকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য স্ট্রেইটস টাইমসে সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, মিয়ানমার থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গার ঢলের কারণে বাংলাদেশ ‘অভূতপূর্ব সংকট’ মোকাবেলা করছে। আগের দিন সিঙ্গাপুরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গেছেন শেখ হাসিনা। এক দশকের মধ্যে নগররাষ্ট্রটিতে দেশের সরকারপ্রধানের প্রথম সফর এটি।

গ্রোয়িং দ্য বন্ডস দ্যাট লিংক সিঙ্গাপুর অ্যান্ড বাংলাদেশ’ শিরোনামের ওই নিবন্ধে ১৯৭২ সালের শুরুতে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে এই দুই দেশের মধ্যে বন্ধন বাড়ানোরর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। কয়েক দশকে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সিঙ্গাপুরের অর্জনের প্রশংসা করেন শেখ হাসিনা। বিশ্বের সর্বোচ্চ ধনী দেশগুলোর অন্যতম সিঙ্গাপুরের অন্য এশীয় প্রতিবেশী দেশগুলোর চেয়ে মোট দেশজ উৎপাদন বেশি।

ব্যবসায়, বাণিজ্য, শিক্ষা ও শ্রম প্রবাহের মধ্য দিয়ে দুটি দেশ ঘনিষ্ঠভাবে সংযুক্ত বলে হাসিনা তার নিবন্ধে উল্লেখ করেছেন। সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যে পরিমাণ ২৫০ কোটি ডলারের বেশি। শেখ হাসিনা লিখেছেন, উন্নয়নের আকাঙ্ক্ষাগুলো অর্জনে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে কাজ করতে একান্ত আগ্রহী।

সিঙ্গাপুরের পুঁজি, উন্নত প্রযুক্তি ও জানা শোনা ভালো আছে যেখানে বাংলাদেশের আছে বিশাল সংখ্যার সহজপ্রাপ্য ও প্রশিক্ষণযোগ্য কর্মীবাহিনী। একসঙ্গে পারস্পরিক স্বার্থ খুঁজে বের করতে এসব সুবিধা কাজে লাগানো যায়। সিঙ্গাপুরের উন্নয়ন ও অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথাও নিবন্ধে মনে করিয়েছেন শেখ হাসিনা। দুই দেশের মানুষের ভালো থাকার জন্য দুটি দেশের মধ্যে সম্পর্ক আর জোরদার হবে বলে বলে তিনি আশা প্রকাশ করেন।

0Shares

আরো সংবাদ