বিষয় :

বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো


৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২৯ : অপরাহ্ণ
বিধিনিষেধ

জাতীয় ডেস্ক : করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এই সময় সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

এর আগে দুই দফায় জারিকৃত বিধিনিষেধগুলো বহাল রাখা হয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ বিধিনিষেধ আরো বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ এর বেশি জনসমাবেশ করা যাবে না।

এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাঁদের অবশ্যই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনা বলবৎ থাকবে।

এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

এস এস/

0Shares

আরো সংবাদ