বিষয় :

বাংলা একাডেমির নতুন সভাপতি সেলিনা হোসেন


৩ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৫৮ : অপরাহ্ণ
বাংলা একাডেমি,সেলিনা হোসেন

সাহিত্য ডেস্ক : বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন সেলিনা হোসেন।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান।

এস এস/

0Shares

আরো সংবাদ