বিষয় :

পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত


১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০২ : পূর্বাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী,করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সাথে আক্রান্ত হয়েছে তার স্ত্রী সেলিনা মোমেন।

তাদের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এর আগে ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে।

এস এস/

0Shares

আরো সংবাদ