বিষয় :

দেশে মৃত্যু বেড়ে ৩৮-শনাক্ত বেড়ে ৯৩৬৯


৭ ফেব্রুয়ারি, ২০২২ ৭:২৮ : অপরাহ্ণ
করোনা, শনাক্ত, মৃত্যু

জাতীয় ডেস্ক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগের দিনের তুলনায় অনেক বেড়েছে মৃত্যুর সংখ্যা। আগের দিনের ২৯ জনের মৃত্যুর বিপরীতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন।

একই সাথে আগের দিনের তুলনায়শেনাক্তের সংখ্যাও বেড়েছে। আগের দিনের ৮ হাজার ৩৪৫ জনের শরীরে নতুন সংক্রমণ শনাক্তের বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের শরীরে।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ হার কিছুটা কমে হয়েছে ২১ দশমিক ০৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক এবং কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৬৭১টি। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০টি।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ২৯ হাজার ৮৫২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪১ হাজার ২৮টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ১০ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ২৭৮ জন, নারী ১০ হাজার ৩৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ১৬ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচ জন করে, সিলেট বিভাগে তিন জন, ময়মনসিংহ বিভাগে দুজন আর রংপুর বিভাগে মৃত্যু হয়েছে একজনের।

এস এস/

0Shares

আরো সংবাদ