বিষয় :

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৩৪ : শনাক্ত ১২,১৮৩


৩০ জানুয়ারি, ২০২২ ৫:৫১ : অপরাহ্ণ
করোনা

জাতীয় ডেস্ক : সারাদেশে মহামারী করোনা ভাইরাসের তান্ডভ যেন দিন দিন বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। পাল্লা দিয়ে উদ্ধগতিতে রয়েছে শনাক্ত ও সংক্রমণ হার।

গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ৩৪ জন। মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। মৃতদের ২২ জন ঢাকা বিভাগে। ৫ জন চট্টগ্রাম, ৪ জন রাজশাহী, ২ জন ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। তাছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

আজ রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ