জাতীয় ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৭ জন, যা আগের দিনের চেয়ে একজন কম। এদিকে আগের দিন দেশে সংক্রমণের হার ৩২ দশমিক ৪০ শতাংশ হলেও তা কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় দাড়াল ৩১ দশমিক ৬৪ শতাংশ।
করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জনের শরীরে। এ নিয়ে নতুন সংক্রমণ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট সংক্রমণ হলো ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।
বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৯ শতাংশ।
২৪ ঘণ্টায় ৪৯ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের ৩১ হার দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে চারজন নারী, ১৩ জন পুরুষ। তাদের ১২ জন সরকারি ও পাঁচজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে, ৪ জন চট্টগ্রাম বিভাগে এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এস এস/