বিষয় :

চট্টগ্রামে প্রধানমন্ত্রী


২৪ ডিসেম্বর, ২০১৭ ৬:০৫ : পূর্বাহ্ণ

সকালেরসময় প্রতিবেদক :: নৌবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-০৪১১ ফ্লাইটে সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সকাল সাড়ে ১০টায় তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বেলা এগারোটায় চট্টগ্রামের বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স- এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত  চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যেতে পারেন।

0Shares

আরো সংবাদ