বিষয় :

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএনপির ৫ নেতা কারাগারে


১২ নভেম্বর, ২০১৮ ৩:৩৪ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএনপির পাঁচ নেতা কারাগারে গেছেন। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নাজিম উদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতারা তার সঙ্গে দেখা করতে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আবদুস সাত্তার সকালেরসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

যে পাঁচ নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, মির্জা ফখরুলসহ পাঁচজন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে ঢুকেছেন।

0Shares

আরো সংবাদ