বিষয় :

করোনায় ঢাকা বিভাগে ৪ ও চট্টগ্রামে একজনের মৃত্যু-শনাক্ত ১৭৭


১১ ডিসেম্বর, ২০২১ ৪:৫৫ : অপরাহ্ণ
দেশে,মৃত্যু,শনাক্ত

জাতীয় ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় বাকি অন্য কোন বিভাগে করোনায় প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। নতুন ৫ জনসহ দেশে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২ জনে।

এদিকে আগের দিনের তুলনায় ভাইরাসটিতে সংক্রমণ শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন ২৬৯ জনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের সকলেই নারী। তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

এস এস/

0Shares

আরো সংবাদ