বিষয় :

আয়েশে আছেন খালেদা পায়েস করে খান: বললেন প্রধানমন্ত্রী


২৩ জুলাই, ২০১৮ ৭:৫৫ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: বিভিন্ন মামলার তারিখ এলেই খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তিনি তো (খালেদা জিয়া) জেলখানায় বহাল তবিয়তে আছেন। আয়েশ করে পায়েস খান। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার (২৩ জুলাই) বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে নানা খেলা শুরু হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা জনগণের জন্য কাজ করছি এবং করে যাবো। আমরা চাই অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। তিনি আরও বলেন, জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) আদালতের রায়ে জেলে আছেন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার এত বাঘা বাঘা আইনজীবী, তারা তো কেউ প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেননি। রাজশাহীতে বিএনপি নেতার গ্রেফতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করতে চায়। তারা আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করতে চায়।

0Shares

আরো সংবাদ