সকালেরসময় ডেস্ক :: রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে হুন্ডি করায় নয়টি মানিলনডারিং মামলায় আটজন বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত বিকাশ এজেন্টদের নাম-পরিচয় আপাতত জানা যায়নি।
গতকাল বুধবার দিবাগত রাতে তাদের সারাদেশের বিভিন্নস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিআইডির সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার শারমিন জাহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংবাদ সম্মেলনেই বিস্তারিত জানা যাবে।