নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল-সলিমপুরের ছিন্নমুল বস্তি সংলগ্ন পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এসময় সন্ত্রাসীদের সাথে র্যাবের গোলাগুলি হয়। পরে গোলাগুলি থেমে গেলে আস্তানা থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার পাশাপাশি বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করার তথ্য দিয়েছে র্যাব।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় রাত দেড়টার সময়। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।
তিনি বলেন, র্যাবের কাছে তথ্য ছিল ওই আস্তানায় সন্ত্রাসী আছে। এরপর র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টেরে পেয়ে গুলি চালায়।
র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। আড়াই ঘণ্টার বেশি সময় বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ এবং কয়েকজনকে আটক করতে সক্ষম হয় র্যাবের টিম।
এস এস/