চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়ায় একটি ঘর থেকে ৪৫জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন।
থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ডে আসে ৪৫ জন রোহিঙ্গা। এরপর তারা একটি কারখানায় কাজ নেয়। মোবারক হোসেনের ঘর ভাড়া নিয়ে তারা সেখানে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে।
সীতাকুণ্ড থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, ৪৫জন রোহিঙ্গাকে আটকের ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। আটককৃতদের বুধবার (২ অক্টোবর) আদালতে পাঠানো হবে।