সংবাদ প্রকাশের জেরে প্রতিবেদককে রেল ঠিকাদারের হুমকি!


১৫ এপ্রিল, ২০২২ ৪:২২ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  ‘হরিলুটের কারখানা পাহাড়তলী ক্যারেজ ওয়ার্কশপ’ শিরোনামে সকালের-সময় ডটকমে সংবাদ প্রকাশের জেরে প্রতিবেদক মোহাম্মদ ফোরকানকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বেলাল নামের এক কথিত ঠিকাদার। আজ শুক্রবার (১৫ এপ্রিল) নগরীর বাকলিয়া থানায় সেই ঠিকাদারের বিরুদ্ধ একটি সাধারণ ডায়েরি করেছেন প্রতিবেদক।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫.৪৫ ঘটিকায় বেলাল নামের এই ঠিকাদার তার মোবাইল ফোন থেকে (০১৭০৭০৭৪৮৩৮) কল করে প্রতিবেদককে প্রাণ নাশের হুমকিসহ নানা ধরণের ভয়ভীতি দেখান।

এক পর্যায়ে কথিত ঠিকাদার বেলাল প্রতিবেদককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি বলেন, আমার নামটা নিউজে দিয়ে ভালো করেননি। নিউজ থেকে আমার নামটা এখনই তুলে ফেলেন, না হয় ফল ভালো হবে না। তুমিতো মিয়া ভূয়া সাংবাদিক, তোমার নিউজের কারণে আমার সব শেষ হয়ে গেছে! তোমাকে আমি দেখে নিব।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ পন্থায় পাহাড়তলী ক্যারেজ ওয়ার্কশপ ও ডিজেল ওয়ার্কশপের বিভিন্ন কাজ হাতিয়ে নেন এই ঠিকাদার। তার রেলওয়ে পূর্বাঞ্চলে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে।

সেই—সিন্ডিকেটে অন্যতম হলো পাহাড়তলী নিউ স্টোর ডিপোর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম রাজিব, এবং আরও এক ঠিকাদার জাফর আলম। তারা রেলের বিভিন্ন অফিসার ও ঠিকাদারদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে কাজ ভাগিয়ে নেয়ার অভিযোগ দীর্ঘদিনের।

প্রিয় পাঠক–এই কথিত ঠিকাদার বেলালের ফিরিস্তি ধারাবাহিক প্রতিবেদনে থাকছে…সাথে থাকুন। 

এসএস

0Shares

আরো সংবাদ