শিকলবাহা হাশেম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


৪ অক্টোবর, ২০১৯ ১:২২ : পূর্বাহ্ণ

শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট আমেরিকা প্রবাসী মোহাম্মদ হাশেমের অর্থায়নে হাশেম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হাশেম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি কর্ণফূলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ শামসুল তাবরিজ এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ৩ নং শিকলবাহা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  বাবুল চন্দ্রনাথের পরিচালনায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অথিতি কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ শামসুল তাবরিজ বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশেষ অতিথি
দোস্ত মোহাম্মদ সওদাগর, আকতার জাবেদ, আমজাদ হোসেন, লুৎফর রহমান শাহজাহান, মুহাম্মদ ইকবাল হোসেন, এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, ফরহাদ হোসেন, নুরুল আকতার, তারেকুল ইসলাম সাহাঙ্গীর, ইন্জিনিয়ার আজাদ, ওমর ফারুক, লেয়াকত আলি, শেখ ফারুক, পিংকু শীল, আলমগীর, সালাউদ্দিন রুবেল, প্রধান শিক্ষক আরাফাত উদ্দিন সহ শিক্ষক-শিক্ষকা, চাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

0Shares

আরো সংবাদ