শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৬, নিহত ১


৩০ সেপ্টেম্বর, ২০১৯ ৭:৪৯ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নজরুল ইসলাম (৪০) নামে একজন মারা গেছেন।

সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন-সেলিনা কলি (৩০), হাজ্জাজ (৩), আজবির (১৩), মনোয়ারা বেগম (৫০) ও জুবাইদা (৩০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, চান্দগাঁও থেকে অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. নাফিজ আলম বলেন, অগ্নিদগ্ধ ছয়জনকে আনা হয়েছিল। একজন মারা গেছেন। অন্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এদের মধ্যে আগুনে সেলিনা কলির শরীরের শতকরা ১৫ ভাগ, হাজ্জাজের ২৫ ভাগ, আজবিরের ১৫ ভাগ, মনোয়ারা বেগমের ৭০ ভাগ ও জুবাইদার ১৭ ভাগ দগ্ধ হয়েছে।

0Shares

আরো সংবাদ