যেথায় থাকুক যে যেখানে বাধন আছে, প্রাণে পানে’ ‘বন্ধুত্বের বন্ধনে হলাম জড়ো আমরা সবাই এগারো বারো’ এই স্লোগানকে সামনে রেখে স্কুল জীবনের সেই পুরোনো বন্ধুদের সাথে পারিবারিক মিলন মেলায় মেতেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লাখেরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুরা। রোববার (২৮ ডিসেম্বর) ভেল্লাপাড়া বিয়ের ফুল ক্লাবে দীর্ঘ ২৫ বছর পর ফেলে আসা অতীতের সেই বন্ধুদের সাথে মিলন মেলায় মিলিত হোন বন্ধুদের পরিবারসহ অতিথিবৃন্ধ।
দীর্ঘ দুই যুগের পর ছোটবেলার সেই বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে সে-কি কান্না। তবে এ কান্না দুঃখের নয় আনন্দের বহিঃপ্রকাশ মাত্র। অনেকে আবেগে আপ্লুত হয়ে ওঠে। অনেকে আবার আনন্দে চোখে পানি ধরে রাখতে পারেনি। তাদের চোখ বেয়ে অশ্রু ধারা ঝরতে দেখা গেছে। সেই ফেলে আসা অতীতের বন্ধুদের কাছে পেয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেটে যায় লাখেরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ বন্ধুদের সারাটা রাত।
স্কুল বন্ধুদের পারিবারিক মিলনমেলা মানে দীর্ঘদিনের বিচ্ছেদ ভুলে শৈশবের স্মৃতি রোমন্থন, একে অপরের পরিবারের খোঁজখবর নেওয়া, হাসি-আড্ডা আর পুনর্মিলনের আনন্দ, যা বন্ধুত্বকে নতুন করে সতেজ করে তুলেছে, যেখানে পুরনো বন্ধুরা স্ত্রী-সন্তানসহ এসে একত্রিত হয়েছে এবং স্কুলজীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করা হয়েছে, যা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষার তাগিদে গ্রুপের এডমিনগণ ‘লাখেরা হাই স্কুল-২০০০ ব্যাচ’ এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। ব্যাচ-২০০০’র বন্ধুদের এ পারিবারিক মিলনমেলার উদ্দেশ্য ছিল হারানো বন্ধুদের ফিরে পাওয়া, হারিয়ে যাওয়া সেই বন্ধুটিকে খুঁজে নেওয়া।
২০০০ ব্যাচ বন্ধু জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন গাজি তোফাজ্জল হোসেন রাসেল, মোহাম্মদ ফোরকান, সুপ্রিয় বড়ুয়া, সজীব বড়ুয়া, পংকজ চৌধুরী, রুবেল বিশ্বাস, শিমুল দাশ, সাগর চৌধুরী, শিবু মল্লিক, উৎপল শীল, সুবীর দাশ, রাজিব দাশসহ অনেকে।
স্বাগতিক বক্তব্যে সবাই অভিব্যপ্তি প্রকাশ করে বলেন, বন্ধুত্বের এমন সম্পর্ক আমরা পূর্বে কখনো দেখিনি। আমরা আমাদের এই গ্রুপের সাফল্য কামনা করছি। এটা কোনো রাজনৈতিক প্লাটফর্ম নয়, এটা হলো বন্ধুত্বের প্লাটফর্ম। বন্ধুত্বের এই বন্ধন আজীবন থাকবে। অনুষ্ঠানে কিছু বন্ধু উপস্থিত হতে না পারলেও আমরা তাদের নিয়ে আরও বৃহৎ পরিসরে মিলনমেলা করার পরিকল্পনা করেছি।

এই পারিবারিক মিলন মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পরিচিতি পর্ব, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ, স্কুল জীবনের স্মৃতিচারণ, বন্ধুদের স্ত্রী-সন্তানদের নাচ, গান, আড্ডা, ছবি তোলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে লাখেরা উচ্চ বিদ্যালয় এসএসসি-২০০০ ব্যাচের বন্ধুদের পরিবারসহ আমন্ত্রিত ছিল। এতে সবার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে পারিবারিক এই মিলনমেলাটি। বহুদিন পরে প্রিয় বন্ধুদের কাছে পেয়ে বুকে জড়িয়ে নেয় সবাই। অনেকেই চিৎকার দিয়ে বলে দেয় ‘আরে তুই’। এভাবেই সকলে মিলে একটা মিলনমেলায় পরিণত হয় বিয়ের ফুল ক্লাবটি। পরিশেষে নাচ, গান, গল্প, আড্ডা, ছবি তোলা ও আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় লাখেরা হাই স্কুল-২০০০ ব্যাচ এসএসসি বন্ধুদের পারিবারিক মিলন মেলার স্মৃতিময় রাতটি।
এসএস/ফোরকান