রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদল নেতা অস্ত্রসহ আটক


২ ডিসেম্বর, ২০২১ ৭:৫১ : অপরাহ্ণ
রাঙ্গুনিয়া, ছাত্রদল নেতা, অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন (৪১)। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (২ ডিসেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড়স্থ একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ এসব অস্ত্রসহ তাকে আটক করে।

আটক লোকমান হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া আগেরও চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।

তথ্য নিশ্চিত করেছেন বন্দর ও পতেঙ্গা জোনের ডিবি (ডিসি) ফারুক উল হক। তিনি বলেন, তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে নতুন করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ