নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুকুরের ডুবে সাফরান নুর নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট এলাকার সৈয়দ গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান নূর একই এলাকার ওমান প্রবাসী দিদারুল আলমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচা মো. মোজাম্মেল হোসাইন জানান, সোমবার সকালে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে সকলের অগোচরে পুকুরে ডুবে যায় ভাতিজা নুর।
পরে খুঁজতে খুঁজতে পানিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরকে মৃত ঘোষণা করেন।
তিন বছর বয়সী শিশুর মর্মান্তিক এ মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন পুরো পরিবার। পাশাপাশি পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে বাদে আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার তথ্য জানায় চাচা মো. মোজাম্মেল হোসাইন।
এস এস/