রাউজানে গণপিটুনি দিয়ে এক যুবককে পুলিশে দিল জনতা


১০ নভেম্বর, ২০২১ ৫:১৮ : অপরাহ্ণ
রাউজানে, গণপিটুনি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ৩৫ বছর বয়সী এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার ভোরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চোর সন্দেহে গণপিটুনি খাওয়া ওই যুবকের নাম মো. নুরুল ইসলাম। সে একই উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজল কাদের বাবুলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ওই এলাকার একটি নির্মাণাধীন পাকা ঘরের তালা ভাঙ্গার শব্দ পেয়ে চোর সন্দেহে পাকা বাড়িটি ঘেরাও করে ওই যুবককে আটক করে স্থানীয়রা।

পরে গণপিটুনি দিলে সে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌছে এবং গণপিটুনি খাওয়া ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই যুবককে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নেওয়া হয়েছে বললেন চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান। ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এস এস/

0Shares

আরো সংবাদ