রাউজানের নুরজাহান বেকারিকে অর্ধলক্ষ টাকা জরিমানা


২ ডিসেম্বর, ২০২১ ৩:৩৯ : অপরাহ্ণ
রাউজানের, নুরজাহান বেকারি,জরিমানা

নিজস্ব প্রতিনিধি : অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে চট্টগ্রামের রাউজানের স্বনামধন্য নুরজাহান বেকারিকে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অপরাধ হাতেনাতে প্রমাণ পেলে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ অভিযানের নের্তৃত্ব দেন। এসময় আনসার সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।

জরিমানা আদায় করার তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নিবাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। তিনি বলেন, ভবিষ্যতের জন্য ওই বেকারি মালিককে সতর্ক করে ভেজাল খাদ্যপণ্য ধংস করা হয়।

এস এস/

0Shares

আরো সংবাদ