মিতু হত্যাকাণ্ডে কিলিং মিশনে থাকা কালু অবশেষে গ্রেফতার


৩ জুন, ২০২৩ ১:১৭ : অপরাহ্ণ

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে কিলিং মিশনে থাকা মো. খাইরুল ইসলাম কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) ঘটনার ৮ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

নাঈমা সুলতানা জানান, নগরীর বিশ্ব কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে সে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিলো। কিলিং মিশনে সে আরেক আসামি মূসার সঙ্গে ছিলো। মোটরসাইকেল থেকে সে মিতুকে লক্ষ্য করে গুলি করে।

মামলার এজহারসূত্রে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর এই মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই।

এ অভিযোগপত্র গত ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত। মিতু হত্যায় বাবুল আক্তারসহ অনেকেই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। কালু গ্রেপ্তারের পর বর্তমানে পলাতক রয়েছেন হত্যায় অংশগ্রহণকারী মূসা শিকদার।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। পরে বাদি হয়ে মামলা করেন তার স্বামী বাবুল আক্তার। তবে পিবিআইয়ের তদন্ত অনুযায়ী, মিতু হত্যার মূলপরিকল্পনাকারী ছিলেন বাবুল আক্তার।

এসএস

0Shares

আরো সংবাদ