বাকলিয়ায় মধ্যরাতে আগুন লেগে ৭০ বসতঘর পুড়ে ছাই


৬ মার্চ, ২০২২ ১২:৩৬ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় মধ্যরাতে আগুন লেগে ৭০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত পৌনে ২টার দিকে মিয়াখান নগরের মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশে এই আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে জিলানী নামের এক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফরিদ আহমদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ১ কোটি টাকার মালামাল।

এসএস

0Shares

আরো সংবাদ