বাকলিয়ায় আওয়ামীলীগের আনন্দ মিছিল


১০ ফেব্রুয়ারি, ২০১৮ ৪:৪৯ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দিন বিএনপি ও জামায়াত-শিবিরের নাশকতা ও জঙ্গীবাদীর আশংকায় ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল থেকে কালামিয়া বাজারে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগ নেতা রিতাপ উদ্দিন বাবু, আব্দুল মান্নান রানা, আফজল আহমদ, বখতেয়ার, আব্দুল হক, দেলোয়ার, আজগর, জসিম উদ্দিন, মোঃ নেজাম, মাহমুদ ছাদেক, যুবলীগ নেতা মোঃ মহসীন, দিদারুল আলম, আলতাফ হোসেন রাজীব, মোঃ শহীদুল ইসলাম রাসেল, অলি উল্লাহ, মোঃ হারুন ও রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উজ্জল চক্রবর্তী, মোঃ সাইফু, সাইফুল ইসলাম মানিক, মোঃ শাহীন, নেজাম উদ্দীন, ছাত্রলীগ নেতা, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মুন্না, মোঃ ইয়াছিন ও সাজ্জাদ হোসেন প্রমুখ। সমাবেশের পরে রিতাপ উদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সাজা হওয়ায় একটি আনন্দ মিছিল বের করা হয়।

0Shares

আরো সংবাদ