প্রশ্নফাঁস : চট্টগ্রামে স্কুলছাত্রসহ দুইজন গ্রেপ্তার


১২ ফেব্রুয়ারি, ২০১৮ ৮:৪৭ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: চট্টগ্রাম প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার গভীর রাতে রাউজান থানাধীন ডাবুয়া বাজার এলাকা থেকে তাদের আটকের পর সোমবার সকালে তা র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সকালেরসময়কে বলেন, এদের মধ্যে একজন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র অন্যজন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।

ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের দুজনের অ্যাকাউন্টে এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন পাওয়া গেছে।

আশিকুর রহমান বলেন, রোববার এসএসসিতে আইসিটি বিষয়ের পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। এছাড়া ইংরেজি, গণিতসহ বেশ কিছু প্রশ্ন পাওয়া গেছে ওই দুইজনের অ্যাকাউন্টে। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে তারা টাকা নিত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”

এ বিষয়ে র‌্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশিকুর রহমান জানান।

0Shares

আরো সংবাদ