পাহাড়তলীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন


১৬ এপ্রিল, ২০২২ ৪:২৭ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঈদগাঁ কাঁচা রাস্তার মাথায় চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন ইমন (১৬) নামে আরও এক কিশোর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে ফাহিম ও ইমনকে ছুরি দিয়ে আঘাত করে।

খবর পেয়ে ফাহিমের বাবা ছেলেকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে চমেকের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এসএস

0Shares

আরো সংবাদ