পতেঙ্গায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা গেছে এক নিরাপত্তাকর্মী


২ ডিসেম্বর, ২০২১ ১২:২৬ : অপরাহ্ণ
পতেঙ্গায়, বৈদ্যুতিক তারে, স্পৃষ্ট,নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। বুধবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাঠগড় এলাকার হাসেম ভিলায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোহাম্মদ রাকিব (১৮)। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার ইমদাদুল হকের ছেলে এবং ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

জানা যায়, গতকাল বুধবার রাতে ওই ভবনের বিদ্যুতের তারের সংযোগে ত্রুটি দেখা দিলে সে চেক করতে এগিয়ে যায়। এসময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নিরাপত্তাকর্মী রাকিব।

পরে ভবনের বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি ভিবাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

এস এস/

0Shares

আরো সংবাদ