চট্টগ্রাম চকবাজারের কৃতিসন্তান, বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সদস্য এবং স্থানীয় সকলের আস্থাভাজন দেলোয়ার হোসেন ফরহাদকে আসন্ন ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তরুণদের মাঝে দেলোয়ার যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম।

নব গঠিত ওয়ার্ডের প্রথম অভিভাবক হিসেবে দেলোয়ারকে পেতে চায় বলে তৈরি হয়েছে ঐক্যবদ্ধ একটি ইউনিট। তারা দেলোয়ার হোসেন ফরহাদের কাছে জোড় দাবি জানিয়েছে তিনি যেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের প্রভাশালী সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি। দীর্ঘ দিন ধরে মহানগর সেচ্ছাসেবক লীগের দায়িত্ব পালন করে আসছি। আমি নেতা নয় সাধারণ মানুষ হয়ে সকলের সঙ্গে মিশার চেষ্টা করছি।

তিনি বলেন, আজ যারা আমাকে ভালবেসে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছে। তাদের ভালবাসায় আমি নিজেও প্রস্তুত, যদি আমি মনোনয়ন পাই তাহলে বর্তমান সরকারের উন্নয়নের কাছে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আধুনিক উন্নত একটি ওয়ার্ড করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, শুধু নৌকার ভোট নয়, দল মত নির্বিশেষে আসন্ন নির্বাচনে সকলের ভোটে আমি জয়ী হতে চাই। আমি আপনাদের দোয়া চাই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাই।

আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মিছিল মিটিংয়ের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করতে ভালোবাসি। সব সময়েই কাজের কথা আমার মনের ভেতরে থাকে। আমি দুই ঘন্টা বসে না থেকে এই দুই ঘন্টা ওয়ার্ড বাসীকে নিয়ে ভাবতে চাই। এই ওয়ার্ডের সেবা জনগনের ধার গোঁড়ায় পৌঁছে দিতে চাই।

দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, উন্নয়ণ হবেই, জনগন চাইলেও হবে, না চাইলেও হবে। আমার নেশা ও পেশা শুধু কাজ আর কাজ। আমার কাছে সকলেই সমান। কে কোন দলের সেটা জানার দরকার নেই। আমার ওয়ার্ডে আমি সমানভাবে কাজ করতে চাই।

আমি সেচ্ছাসেবক লীগ করি নৌকার প্রার্থী এটা মূল বিষয় নয়। আমিই দেলোয়ার হোসেন ফরহাদ, আপনাদের, জনগনের। মঙ্গলবার সকাল নিজ কার্যালয়ে ওয়ার্ডের গুরুজনদের সাথে আলাপচারিতাই এসব কথা বলেন দেলোয়ার।

তিনি আরো বলেন, কাজ করতে গেলে অনেক বাধা আসবে তারপরও আপনাদের সহযোগীতায় সকল বাধা উপেক্ষা করে উন্নয়নমুলক কাজ করে যেতে চাই। ১৬নং চকবাজার ওয়ার্ডকে পরিবেশ বান্ধব ওয়ার্ড করার খুবই ইচ্ছে আমার। এবং প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা সহ ইভটিজিং বন্ধে সকলের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ মুলক সকল কাজ আপনাদের নিয়ে প্রতিহত করতে চাই।

আমি সকলের কাছে দোয়া ও ভালবাসা চাই এবং আমার ওয়ার্ডের মানুষ আমাকে যেভাবে অতিতে ভালবেসে পাশে ছিল, আগামীতেও যেন সেভাবে পাশে থাকেন সকলে। এলাকাবাসীর দোয়া ও ভালবাসাই হলো আমার চলার পথের শক্তি।

সম্প্রতি একটি বিষয়ে দেলোয়ার হোসেন ফরহাদ দু:খ বারাক্রান্ত মনে আরো বলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগরের সদস্য আমি। আমার বাবা মরহুম ডাঃ মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কালীণ সদস্যদের অন্যতম। এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমার মরহুম বাবা, আমার পরিবার এবং আমার মাঠ পর্যায়ে অনেক ভুমিকা রেখেছে।

সম্প্রতি সময়ে আমার সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আপত্তিকর ও বিভ্রান্তি মূলক কথা পোস্ট করে নানা অপপ্রচার চালাচ্ছে।

এ ছাড়া ও একটি তথাকথিত অনলাইনের কর্নধার পরিচয়ে আমার কাছ থেকে চাঁদা ও দাবি করা হয়েছে। যাহা প্রমান সহ আমার কাছে রয়েছে। দাবি কৃত চাঁদা না পেয়ে আমার বিরুদ্ধে আপত্তিকর ও মিথ্যা তথ্যের একটি সংবাদ প্রকাশ করে।

এ-সব বিষয়ে আমি শিগগিরই আইনের আশ্রয় নিচ্ছি। এতে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।