ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


৩০ নভেম্বর, ২০২১ ১২:৪৩ : অপরাহ্ণ
গাড়ির ধাক্কায়, মোটরসাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় জগদীশ দাশ নামে ২০ বছর বয়সী এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে নিউ মার্কেট এলাকার রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকতের সামনে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত জগদীশ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ১ নম্বর জয়নগর এলাকার সেকান্দার ভিলার বাসিন্দা নির্মল কান্তি দাশের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত জগদীশের মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে জানালেন পাচঁলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ভোরে জগদীশ তার মোটরসাইকেলটি সামনে চলমান একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

এসময় গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এস এস/

0Shares

আরো সংবাদ