জনতার মুখোমুখি মেয়র নাছির!


২৫ জুলাই, ২০১৯ ৪:৫২ : অপরাহ্ণ

চট্টগ্রামের সিটির সকল সমস্যা বাস্তবায়ন করতে পারবো এমন স্বপ্ন দেখতে চাই, দেখাতে চাই। যা বাস্তবায়ন করা যাবে না সেই স্বপ্ন দেখাতে চাই না।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুুপুরে নগরের আসকার দীঘির রোডের রীমা কনভেনশন সেন্টারে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন। ২১ নম্বর জামালখান ওয়ার্ডের উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র বলেন, আমি আপনাদের সুখ দুখের কথা শুনতে এসেছি। আপনাদের মুখোমুখি হয়েছি। দলমত নির্বিশেষে নির্ভয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি কী করতে পেরেছি, কী করতে পারিনি তা জানতে আজকের এ আয়োজন। আমি জনবান্ধব মেয়র, এখন আমি আমার বাসা থেকে বের হলেই সবার সুখ দুখের কথা শুনে অফিসে আসতে হয়।

ড্রয়িং রুমে ৬০-৭০ জন বসে থাকে। কয়েকশ লোককে সময় দিতে হয়। আমি মেয়র হিসেবে নির্ধারিত কিছু দায়িত্ব আছে। প্রশাসনিক সিদ্ধান্ত দিতে হয়। মেয়রের অফিস জনসভাস্থলে পরিণত হয়। আবার অনেকে এমন আবদার নিয়ে আসে যা আমার আওতার বাইরে। আমি বলবো, জলাবদ্ধতা নিরসন অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এ ব্যাপারে সিডিএ মেগা প্রকল্প নিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, মেয়র ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন ক্লিন ও গ্রিন সিটি করবেন চট্টগ্রামকে। সেই লক্ষ্যে জামালখান ওয়ার্ডকে স্বপ্নের মতো সাজানোর চেষ্টা করছি। সাধ ও সাধ্যের ব্যবধান ছিল। আমাদের আরেকটি বছর হাতে আছে। বাকি কাজগুলো সম্পন্ন করতে সবার সহযোগিতা চাই। এ আয়োজন আপনাদের মতামত নিয়ে পরিকল্পনা সাজানোর জন্য।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব আবু সাহেদ চৌধুরীসহ চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলাদ্ধতার জন্য সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।

তিনি আগামী নির্বাচনে মেয়র পদে নাছির উদ্দীনকে দেখতে চান বলে জানান এ নারী নেত্রী। অনুষ্ঠানে চসিকের অর্থায়ন ও উদ্যোগে চার বছরে বাস্তবায়ন করা প্রকল্প, বেসরকারি উদ্যোগে এ ওয়ার্ডে সৌন্দর্যবর্ধনের নানা প্রকল্প, ঐতিহ্য, স্থাপনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

0Shares

আরো সংবাদ