চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১০৭ জনের করোনা পজিটিভ


১৩ জুলাই, ২০২০ ২:২৯ : অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮০ জন নগর ও ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১১৫৯৭ জন।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকেগত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৫ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭ জন, শেভরণ ল্যাবে ০০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৫৯৭ টি। এর মধ্যে ১৪২ টি বিআইটিআইডিতে, ০০ টি সিভাসুতে, ৯৯ টি চমেকে, ১৪১ টি চবিতে, ১৯৪ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ০০ টি শেভরণ ল্যাবে এবং ২১ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

রোববার চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাব ও শেভরণ ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়েছে- এমন তথ্য পায়নি সিভিল সার্জন অফিস।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ৪, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ৫, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ৩ ও সীতাকুণ্ডের ১ জন আছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩৯৭ জন।

0Shares

আরো সংবাদ