চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন


২ আগস্ট, ২০২৩ ১০:১৫ : অপরাহ্ণ

চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার থাইংখালী এলাকার আশরাফ মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৪) ও একই জেলার চকরিয়া থানার বরইতলী পহরচাঁদা এলাকার খলিলুর রহমানের ছেলে মো. শাহাজাহান (৪৮)। আসামিরা জামিনে নিয়ে পলাতক আছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর জানান, ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদশা মিয়া ও মো. শাহাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর নগরের ফিরিঙ্গীবাজার ব্রিব্জঘাট এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ বাদশা মিয়া ও শাহাজাহানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করে অভিযান পরিচালনাকারী সংস্থাটি। তদন্ত শেষে চার্জশিট দেয়ার পরে ২০২১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এসএস

0Shares

আরো সংবাদ