চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. রিফাত, মো. আরাফাত, মো. নাজিম, মো. গিয়াস এবং সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সিদ্দিক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। সকাল ৭টা ৩৫ মিনিটে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের জঙ্গালিয়া মাজার গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত পাঁচ যাত্রী নিহত ও ১০ জন আহত হন।
এসএস/এমএফ