সকালেরসময় ডেস্ক:: নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান ও খুলশী ক্লাব চট্টগ্রামের সভাপতি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করে ৩০১ সদস্যবিশিষ্ট একুশ মেলা উদযাপন পরিষদ ২০১৮ কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের ডিসি হিল নজরুল স্কয়ার মঞ্চে ২৬তম অমর একুশে গ্রন্থমেলা ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শুক্রবার সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জায়া লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন, সাংস্কৃতিক সংগঠনের অরুণ চন্দ্র বণিককে উপদেষ্টা করে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান ও খুলশী ক্লাব চট্টগ্রামের সভাপতি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করে ৩০১ সদস্যবিশিষ্ট একুশ মেলা উদযাপন পরিষদ ২০১৮ কমিটি গঠন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব সাংবাদিক সম্মেলন কক্ষে ৯ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রন্থমেলার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রতিদিন বিকাল ৩টা থেকে একুশের মঞ্চে উদ্দীপনামূলক একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান হবে।