চকবাজারে ব্যবসায়ীদের প্রতারণা, ২৭ হাজার টাকা জরিমানা


৮ মে, ২০১৯ ৫:১৩ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চট্টগ্রাম নগরের চকবাজার কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ডিজিটাল স্কেল ‘টেম্পারিংয়ের’ মাধ্যমে মুরগির কেজিতে ৩৫০ গ্রাম কম দেওয়ার সময় এক বিক্রেতাকে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চকবাজার কাঁচাবাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিজিটাল স্কেল ‘টেম্পারিংয়ের’ মাধ্যমে মুরগির কেজিতে ৩৫০ গ্রাম কম দেওয়ায় আলী রেজা নামে এক মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, মাছ-মাংস, ফল ও শুটকির মূল্য তালিকা না টাঙিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় মো. হাশেমকে ২ হাজার, মো. রিফাতকে ৫ হাজার, সুদীপ দাশকে ৫ হাজার, শহিদুল আলমকে ৩ হাজার এবং মো. সোহেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আঙুরে ফরমালিন মেশানোর দায়ে গিয়াস উদ্দীন নামে এক ফল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরের বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

0Shares

আরো সংবাদ