কাপ্তাইয়ে নির্মাণাধীন সেতু ভেঙে নিহত ১–আহত ১৬


২৮ এপ্রিল, ২০২২ ৪:৩৩ : অপরাহ্ণ

রাঙামাটির আসামস্তি কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতু ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, প্রায় ২০/২২ জন শ্রমিক সকাল থেকে সেতুর ঢালাইয়ের কাজ করছিল। ঢালাই চলাকালে এক পর্যায়ে মিক্সার মেশিনসহ সেতুর স্ল্যাব ধসে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে ঢালাই নেতৃত্বে থাকা মাঝি রফিকের মৃত্যু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান বলেন, মোট ১৬ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ থেকে রফিক নামে একজনের মৃত্যু হয়েছে। বাকী আরেক জনের অবস্থা আশঙ্কাজনক। বাকীরা একটু তার চেয়ে ভাল। এদিকে থবর পেয়ে রাঙামাটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় স্থানীয়রা নির্মাণকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন। কারণ এত বড় সেতু ঢালাইয়ের সেন্টারিং কাজে ব্যবহার করা হচ্ছিল কাঠের খুটি। ফলে অল্প ঝাকুনিতে সেন্টারিং ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পর নির্মাণকারী সংস্থা এলজিইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ