কর্ণফুলী নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার


১৬ নভেম্বর, ২০২২ ১২:৪১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে হাত-পা-বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে এখনো নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে সদরঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘাটের ৫০ মিটার দক্ষিণে পানিতে একটি মরদেহ ভাসছে এমন খবর পেয়ে নৌ-পুলিশ ওই স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় পানিতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি, চেক লুঙ্গি ও একটি কালো শর্ট প্যান্ট ছিলো।

মরদেহটির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ঘাড়ে কাটা দাগ রয়েছে এবং বাম হাত ও বাম পা রশি দিয়ে বাঁধা রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে। মরদেহটি কিছুটা ফুলে গেছে।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসএস

0Shares

আরো সংবাদ