ঐতিহাসিক মুজিবনগর দিবসে কোতোয়ালী থানা আওয়ামীলীগের বস্ত্র বিতরণ!


১৮ এপ্রিল, ২০১৯ ২:৪৫ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।

ওই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগরে ১২ জন আনসার সদস্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

এই উপলক্ষে বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কোতোয়ালী থানা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সমাজ সেবক জাহাঙ্গীর আলমের পক্ষে পথশিশুদের মাঝে জামাকাপড় বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম আব্বাস উদ্দিন, যুবলীগনেতা রফিকুল আলম রুবু, তাপস দাস, সালাউদ্দিন। মোঃ জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, ওয়ার্ড যুবলীগনেতা সোহেল কুটুম, বাকলিয়া শহিদ এন এম এম জে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের প্রতিনিধি রকি ভট্টাচার্য, শহিদুল ইসলাম বাপ্পু,রেজাউল করিম আরিফ প্রমূখ।

0Shares

আরো সংবাদ