এবার চট্টগ্রাম “হ্যাং আউট” জুয়ার আসরে পুলিশের হানা: আটক ২৭


২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৩ : অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িস্থ আলমাস সিনেমার পাশে অবস্থিত হেং আউট নামে একটি স্নোবারে (পুল) জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় প্রতিষ্ঠানটির মালিক গোলাম রসুল বাবুলের ছেলেসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়। তবে অভিযানে বাইরের কোনো গ্রাহককে পুলিশ পায়নি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন জুয়া চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আমরা প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছি এবং মালিকের ছেলে ও কর্মচারীসহ ২৫ জনকে জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে এসেছি ।

কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলায় যারা ছিল কয়েকজন পালিয়ে গেছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য মালিকের ছেলেসহ ২৭ জনকে আটক করেছি। পরে ২৫ জনকে যাচাই-বাচাই করে ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলো, ওই ক্লাবের মালিকের ছেলে খালেকুজ্জামান ও স্টাফ রতন। হেং আউট নামের ওই পুলের মালিক চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির মহাসচিব গোলাম রসুল বাবু বলে জানা গেছে। অভিযানে ক্লাবটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

0Shares

আরো সংবাদ