উকিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা


২৬ সেপ্টেম্বর, ২০১৯ ২:২৪ : অপরাহ্ণ

কক্সবাজার উকিয়ায় বুধবার (২৬) সেপ্টেম্বর) ভোররাতে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ আজ সকাল ৯টার দিকে মরদেহ ৪টি উদ্ধার করে।

নিহতরা হলেন- মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্রবধূ মিলি বড়ুয়া ও তার ২ শিশু।

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে তাদের বাড়ির কাউকে দেখতে না পেয়ে বাড়িতে গেলে ভেতর থেকে তালা লাগানো দেখলে বাড়ির জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেলে পুলিশে খবর দেয়া হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, ভোর রাতের যে কোনও সময় কে বা কারা একই পরিবারের মা-মেয়ে ও শাশুড়িসহ ৪ জনকে জবাই করে হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকে ৪টি মরদেহ উদ্ধার করে। মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

0Shares

আরো সংবাদ