আপনার একটু সদয় সহানুভূতি ফিরিয়ে দিতে পারে মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত মোহাম্মদ তৌহিদুল আলমের জীবন। সে পটিয়া থানার চরকানাই গ্রামের, মরহুম হাজী মফিজুর রহমানের ছেলে এবং একজন ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।
পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ তৌহিদের দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। সপ্তাহে দুই বার ডায়ালাইসিস করতে হয়। প্রায় দুই বছর যাবৎ হাস্যোজ্জ্বল ছেলেটির দুইটা কিডনিই অকেজো হয়ে আছে। গত এক বছর যাবৎ ডায়ালাইসিসের মাধ্যমে টিকে আছে তার প্রাণ। সে যতদিন বেঁচে থাকবে ততদিন তৌহিদের ডায়ালাইসিস করাতে হবে। রোগীর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রায় পনেরো লক্ষ টাকায় পারে তার নতুন কিডনি সংযোজন করতে। বিদেশ প্রবাসি তৌহিদের ওমানে কিডনি রোগ ধরা পড়ার পর দেশে ফিরে এসে জানতে পারে তার দুইটা কিডনিই নষ্ট হয়ে গেছে।

চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশে এ রোগের উন্নত চিকিৎসা নেই। তার এই রোগ সারাতে হলে ভারতে নিতে হবে। এতে তৌহিদের প্রায় ১৫ লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু হত দরিদ্র মোহাম্মদ তৌহিদুল আলমের পরিবারের পক্ষে এতো টাকার যোগার করা সম্ভব নয়। তাই অসুস্থ সন্তানের মলিন মুখ দেখে নিরবে অশ্রু ফেলছেন তৌহিদের মা ও তার ভাই বোনেরা।
তৌহিদের আকুতি আমাকে বাচাঁন, আমি বাচতে চাই। তাই মানুষ হিসেবে মানুষের জন্য আন্তরিক হয়ে মো. তৌহিদুল আলমকে সহযোগিতা করতে হৃদয়বান সকল মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনিসহ তার পরিবার। আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে একটি মানুষের সুন্দর জীবন।
মানুষের বিপদে পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। তাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। যে যত পারুন প্লিজ সাহায্য করুন..
সাহায্য পাঠানোর ঠিকানা:
মোহাম্মদ রোকন রোগীর ভাই
01884811916
জুলফিকার আলী
বিকাশ..01819634482
Badiul Alam
Standard Bank
AC.number-22434000559
Boalkhali branch
প্লিজ নিউজটি বেশি বেশি শেয়ার করুন, আপনার একটি শেয়ারে হয়তো একটি জীবন বাচঁতে পারে..