৭১ যাত্রী নিয়ে রুশ উড়োজাহাজ ‘বিধ্বস্ত’


১১ ফেব্রুয়ারি, ২০১৮ ৩:৪০ : অপরাহ্ণ

সকালেরসময় আমাদেরবিশ্ব ডেস্ক:: ৭১ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হয়েছে। রোববার বিকেলে মস্কোর দমোদিদভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আঞ্চলিক রুটে চলাচলকারী দ্য সারটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ উড়োজাহাজটি মস্কো থেকে রাশিয়ার দক্ষিণের শহর অরস্ক যাচ্ছিল। এতে ৬৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল।

বার্তা সংস্থাটি জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এটি মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় বিধ্বস্ত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

জরুরি সংস্থার এক কর্মী ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে থাকা যাত্রীদের কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই।

0Shares

আরো সংবাদ