সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত


৭ জানুয়ারি, ২০১৮ ৯:২৬ : পূর্বাহ্ণ

সকালেসময় আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। শনিবার ভোরে দেশটির জিজান প্রদেশের শামতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মোহাম্মদ ইদন নরসিংদী, মতিউর নারায়ণগঞ্জ, জমসের টাঙ্গাইল, আমির নরসিংদী এবং সিরাজগঞ্জের দুলাল ও আল-ফাহাদ।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূতাবাস বন্ধ থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

জানা গেছে, গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় পেছন থেকে ওপর একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। আর আহত বাকি সাতজনের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা।

0Shares

আরো সংবাদ